০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 195
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, ছবি: সংগৃহীত ।

হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। তিনি বলেন, ১৪ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। শিক্ষক, সাংবাদিক, লেখক, আইনজীবী ও গবেষকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে তারা স্বাধীনতার পথকে রুদ্ধ করতে চেয়েছিল। শহীদ বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধের বুদ্ধিবৃত্তিক সংগ্রামে অগ্রসারির যোদ্ধা ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম জুবায়ের আলম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রোহেল উদ্দিন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫