০২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 198
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত দুইজনের মধ্যে গিয়াস উদ্দিন হলেন তেলিবিল তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে ও জালাল আহমদ হলেন সুবহান মিয়ার ছেলে। সম্পর্কে তারা দুই জন আপন চাচাতো ভাই।

স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের স্থানীয় বটতলা বাজার থেকে মোটর সাইকেল যোগে তালতলা জামে মসজিদের সভাপতি, ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৬০) ও তাঁর চাচাতো ভাই জালাল আহমদ (৪২) বাজার থেকে বাড়িতে যাবার পথে তালতলা এলাকায় গেলে সেখানে রাস্তার উপরে ধানের ফাড়া বিছানো ও স্তুপ থাকায় বিপরীত থেকে আসা একটি ব্যাটারি চালিত টমটম গাড়ির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনই গুরুতর আহত হন।

শরীফপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের
ইউপি সদস্য মো: লোকমান মিয়া জানান, তাৎক্ষনিক গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কর্তব্যরত ডাক্তাররা তাদের সিলেট এমএজি ওসমানি হাসপাতালে রেফার্ড করেন। সিলেটে যাবার পথে ব্যবসায়ী গিয়াস মারা যান ও রাত ৮ টার দিকে হাসপাতালে জালালকে নিয়ে গেলে দুই জনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে শরীফপুর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত

আপডেট সময় : ০৬:৪০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫