০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 145

সভার পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও কমিটির সম্পাদক মোঃ ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের তরুণ প্রজন্মরাই আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করে যাবো। তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়, এটি বেসরকারি সেক্টর ছাড়াও সমাজের সর্বস্তরে বিদ্যমান। দায়িত্বে অবহেলাও এক ধরনের দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সকলের আন্তরিক সততা ও দেশপ্রেম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দুর্নীতির বহু রূপ রয়েছে। ভবিষ্যতে তা বোঝার জন্য সমাজের সবাইকে সচেতন করতে দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে আগামী দিনে দেশ পরিচালনায় নিজেদের দুর্নীতমুক্ত রেখে সমাজের জন্য কাজ করে যাবার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির সাবেক সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. জাকির হোসেন, সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রাজানুর রহিম ইফতেখার, কমিটির সহ-সভাপতি আবুল মনছুর বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি ও কমিটির সহ-সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং, মাহফুজ শাকিল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, কুলাউড়া থানার এসআই মো. আব্দুল আলিম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য নির্মাল্য মিত্র সুমন, গায়ত্রী চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, কালবেলা প্রতিনিধি মহিউদ্দিন রিপন, এনটিভি অনলাইন প্রতিনিধি আসিকুল ইসলাম বাবু, সাংবাদিক ময়জুল ইসলাম, শেখ বদরুল হোসেন রানা প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষকমণ্ডলী, গালর্স গাইড ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট সময় : ১২:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫