০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

সিলেটে ৮ দলের সমাবেশ সফলের লক্ষ্যে কুলাউড়ায় জামায়াতের মিছিল

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 134
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে আগামী ৬ ডিসেম্বর আন্দোলনরত ৮ দল কর্তৃক আহুত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ সফলতার লক্ষ্যে কুলাউড়ায় প্রচার মিছিল করেছে জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

৩ ডিসেম্বর (বুধবার) বিকেলে মিছিল পরবর্তী আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম খান ও মোঃ আলাউদ্দিন, অর্থ সম্পাদক শফিক মিয়া, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, তরিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল মুনতাজিম বলেন, বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছর স্বাধীনতার স্বাদ পায়নি। গত জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করলেও স্বাধীনতার প্রকৃত স্বাদ এখনো জাতি পায়নি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি।

অধ্যাপক আব্দুল মুনতাজিম আরও বলেন, আমরা লক্ষ্য করছি একটি গোষ্ঠী দেশে অনবরত সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী, ঘুম, খুন আর ধর্ষণের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই কু-রাজনীতি বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতি করুন।

প্রচার মিছিলটি কুলাউড়ার উত্তরবাজার থেকে শুরু হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চৌমুহনীতে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ৮ দলের সমাবেশ সফলের লক্ষ্যে কুলাউড়ায় জামায়াতের মিছিল

আপডেট সময় : ০১:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫