খালেদা জিয়ার সুস্থতা কামনায় বড়লেখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 112
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত বড়লেখা-জুড়ী নির্বাচনী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক ছায়দুল হক সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী অঙ্গসংগঠনসহ ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ দোয়া মাহফিলে অংশ নেন।
৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমরান মাহমুদের তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়। এরপর প্রধান অতিথি আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠুকে ফুল দিয়ে স্বাগত জানান ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান কৃতিত্বের সঙ্গে অনার্স সম্পন্ন করায় সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আশরাফুল ইসলামের স্বদেশ আগমন উপলক্ষে তাকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান সায়েমের সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীন।
ষাটমা/এমরান/সাইফুর























