১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

রেদওয়ান আহমদ, বড়লেখা (পৌরসভা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 147
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখায় ৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নে দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচি পালন করে।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের সেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ফার্মেসি ও ল্যাবরেটরির সামনে দীর্ঘ লাইন দেখা গেছে সেবাগ্রহীতাদের।

কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট জাকারিয়া আহমদ, বিপ্লব দেবনাথ, ডেন্টাল টেকনোলজিস্ট পার্থ সারথি পাল, মেডিকেল টেকনোলজিস্ট আশীষ দেব (ল্যাব), বিকাশ দেবনাথ (ল্যাব), জাহিদ হোসেন (ল্যাব), আতাউর রহমান (ফিজিওথেরাপিস্ট) , মেডিকেল টেকনোলজিস্ট মাসুদ রানা (ল্যাব), আঃ মালেক (ল্যাব), দেবাংশু দাস (ল্যাব), প্রমুখ।

আন্দোলনকারীরা জানায়, দেশের সকল সরকারি হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে।

ফার্মাসিস্ট জাকারিয়া আহমদ বলেন, যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আগামী ৩ ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। তারপরও না মানলে ৪ ডিসেম্বর থেকে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি দেয়া হবে।

চিকিৎসা নিতে আসা ফয়জুল ইসলাম বলেন, হাসপাতালের লোকজন কর্মবিরতি পালন করলে আমরা চিকিৎসা নেবো কীভাবে। দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি। ফার্মেসির সামনে ওষুধের জন্য অপেক্ষায় থাকা শাহেনা আক্তার বলেন, বাড়িতে বাচ্চা রেখে ডাক্তার দেখাতে এসেছি। ওষুধের জন্য প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি। ফার্মাসিস্টরা তাদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি করছে। আর আমরা আছি ভোগান্তিতে।

ষাটমাকণ্ঠ /আ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

আপডেট সময় : ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫