০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় কাজী সমিতির পুনর্গঠন

আফজাল হোসেন রুমেল
  • আপডেট সময় : ১২:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 248
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলা কাজী সমিতির কাঠামোতে এসেছে নতুন রূপ। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বড়লেখা সদরের সাফরান রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে কমিটি পুনর্গঠন করা হয়। সভাপতি কাজী মাওলানা রফিক উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ জাবেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কাজী সমাজের উন্নয়ন, সমস্যাবলি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ কে এম বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ বদরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ গোলাম মোস্তফা চৌধুরী সুহেল।

সাধারণ সভায় কাজী সদস্যদের মতামতের ভিত্তিতে বড়লেখা উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কাজী মাওলানা হুমায়ুন রশীদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মাওলানা মোঃ জাবেদ আহমদ। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রফিক উদ্দিন এবং উপদেষ্টা হয়েছেন কাজী আব্দুর রহমান।

এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি কাজী এনামুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী রুহুল আমিন, মিডিয়া সম্পাদক কাজী রমিজ উদ্দিন এবং আইন বিষয়ক সম্পাদক কাজী আব্দুর রহিম।

নবনির্বাচিত নেতৃবৃন্দ কাজী সমাজের উন্নয়ন, মাঠপর্যায়ের কার্যক্রম সুসংগঠিত করা এবং ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বড়লেখায় কাজী সমিতির পুনর্গঠন

আপডেট সময় : ১২:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫