সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশর রেক ও বালতি বিতরন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 129
বড়লেখায় কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নিম্ন আয়ের মানুষদের মাঝে রেক ও বালতি বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭নং খাসিয়া পুঞ্জিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের এলডিসির চেয়ারম্যান প্রবিন্সন সুছিয়াং, প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাং, সমাজ কর্মী রিতা সুছিয়াং, রাজু খংলা, প্রিয়াংকা লংডকিরি নেবেল আমলেনরং ও আইটিমন পংস্না।
আরও উপস্থিত ছিলেন ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর ইউপি সদস্য সুজিত কানু , ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন বৈদ্য ও সাংবাদিক অজিত রবিদাস।
ষাটমাকণ্ঠ/আ






















