০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখার চা বাগানগুলোতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চা গাছ ছাঁটাই কার্যক্রম

অজিত রবিদাস, দক্ষিণভাগ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 202
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগানে বছরশেষের নিয়মিত কাজ হিসেবে শুরু হয়েছে চা গাছ ছাঁটাই কার্যক্রম। প্রতিবছরের মতোই নভেম্বরের শেষ ও ডিসেম্বরের প্রথম দিকটিতে চা গাছের আকৃতি ঠিক রাখা, নতুন কুঁড়ি গজানো এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই ছাঁটাই করা হয়।

কাজ শুরুর আগে চা শ্রমিকরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান, দেব-দেবীর উদ্দেশ্যে পূজা-অর্চনা, গীতা পাঠ ও কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন মৌসুমের শুভ সূচনা করেন।

সরেজমিনে নিউ সমনবাগ চা বাগান ও পাথারিয়া চা বাগানের দুটি ডিভিশনে গিয়ে দেখা যায়, বাংলাদেশ চা বোর্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত এই বাগানগুলোতে আনুষ্ঠানিকভাবে ছাঁটাই কাজ শুরু হয়েছে।

নিউ সমনবাগ চা বাগানে চা গাছ ছাঁটাইয়ের উদ্বোধন করেন বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীদ নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক ইমদাদ-উর রহমান ও সহকারী ব্যবস্থাপক আব্দুল আল নোমান।

এছাড়াও উপস্থিত ছিলেন অফিস হেড ক্লার্ক বাবু শাহিন আহমদ, ভারপ্রাপ্ত প্রধান ঠিলা করনিক বাবু কুপাময় দাস (পিংকু), বাবু রামসুজন ভর, বাবু দীপক কুর্মী, বাবু বদ্রী প্রসাধ উপাধ্যায়, মোকাম ডিভিশনের বাবু কামাল হোসেন, শহিদুল ইসলাম ও জিতেন বাউরি।

পাশাপাশি পাথারিয়া চা বাগানেও ছাঁটাই কার্যক্রম শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন বাবু সন্দীপ সিংহ, বাবু সোহেল আহমদ, বাবু সঞ্জিত দাস এবং সাংবাদিক অজিত দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের সাবেক পঞ্চায়েত কমিটির সভাপতি কন্দ মুন্ডা, সাবেক সাধারণ সম্পাদক কালি প্রশাধ ভর, সাবেক সভাপতি নারায়ণ কালোয়ার, সাবেক ইউপি সদস্য মতিলাল রায়, মোকাম ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি, চৈতন সাহা, সর্দার রাংগা চরন সাঁওতাল, সর্দার দেবনারায়ন রবিদাস, চা শ্রমিক নেতা রাসবিহারী রবিদাস, বিশু নেপালী, শচিন রায় ও চা শ্রমিকবৃন্দ।

পাথারিয়া চা বাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সমিরন মুন্ডা, পঞ্চায়েত কমিটির সভাপতি মহনলাল রিকমুন, সাধারণ সম্পাদক জয় বুনার্জী, আসাদ আলি ও শ্রমিকরা।

চা বাগান সংশ্লিষ্টরা জানান, সঠিক সময়ে ছাঁটাই করলে চা গাছ নতুন করে দ্রুত বাড়তে শুরু করে এবং পরবর্তী মৌসুমে উৎপাদনও বৃদ্ধি পায়। ফলে বাগানের সার্বিক উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখার চা বাগানগুলোতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চা গাছ ছাঁটাই কার্যক্রম

আপডেট সময় : ১১:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫