০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জুড়ীতে স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদের জনসংযোগ

মোঃ ইয়াছিন আলী সামু, ফুলতলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 140
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুড়ী উপজেলার ফুলতলা বাজারে জনসংযোগ করেছেন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুফতি বেলাল আহমদ। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি বাজারের দোকানপাট ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

জনসংযোগকালে মুফতি বেলাল আহমদ বলেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চাই। জনগণের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, দলীয় প্রতীক নয়জনগণের ভালোবাসাই তার মূল শক্তি।এ সময় আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনি জুড়ী-বড়লেখা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদের জনসংযোগ

আপডেট সময় : ০১:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫