০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখায় নজির আলী ও মায়ারুন নেছা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 134
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (১৫ নভেম্বর) প্রথম বারের মতো মরহুম হাজী নজির আলী ও মায়ারুন নেছা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আয়ারল্যান্ড প্রবাসী সাইফুল আলমের পৃষ্টপোষকতায় মুড়াউল আইডিয়াল ইয়ুথ সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৭৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

মেধাবৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. দেলোয়ার হোসেন এবং সহ-পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ক্রমানুসারে ৮টি ট্যালেন্টপুল ও ১৬টি সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তিপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে প্রাইজমানি, ক্রেষ্ট ও সনদপত্র।

দুই শিফটে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন, মেধাবৃত্তি প্রকল্প ও পৃষ্টপোষক পরিবারের সদস্য আতাউর রহমান, মুজিবুর রহমান, মনোয়ারা বেগম, জয়নবুন্নেছা খানম, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিনারা বেগম, আইডিয়াল ইয়ুথ সোসাইটির সভাপতি আক্তার হোসেন, সহসভাপতি তোফায়েল আহমদ, সেক্রেটারি জুনেদ আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় নজির আলী ও মায়ারুন নেছা মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫