০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শকু

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 181
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ঘুরে ঘুরে তিনি ভোটারদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও আলমগীর ভূইয়া, জয়নুল ইসলাম জুনেদ, আখদ্দস আলী মাস্টার, দেলোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা কায়ছার আরিফ, হারুনুর রশীদ, সুরমান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, মোস্তফা মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের শেষে শওকতুল ইসলাম শকু বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। এবং ধানের শীষের বিজয়ের জন্য কুলাউড়ার সকল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে জনসংযোগ করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শকু

আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫