০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

জুড়ীতে প্রথমবারের মতো রফিক’স গ্রামার কম্পিটিশন অনুষ্ঠিত

খোর্শেদ আলম, জুড়ী উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 122
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘রফিক’স গ্রামার কম্পিটিশন ২০২৫’। উপজেলার বিভিন্ন প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের অর্ধসহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। মোট চারটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শতকরা ৯০ ভাগ শিক্ষার্থীর উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও উৎসাহজনক।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মুজিবুর রহমান। কেন্দ্র সচিব ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী এবং হল সুপার ছিলেন সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন রফিক’স জুড়ী শাখার ম্যানেজিং ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম জসিম ও সহকারী পরিচালক আব্দুল আজিম শাওন।

আয়োজনটি পরিদর্শন করেন রফিক’স এর সিইও ও ফাউন্ডার রফিক সুমন, সানাবিল ফাউন্ডেশনের চেয়ারম্যান তাজুল ইসলাম (তারা মিয়া), সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জবা রানী চাষা, সহকারী শিক্ষক জায়দা বেগম, গাঙ্কুল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাসসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে জুড়ী মুক্ত স্কাউট।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীরা এমন উদ্যোগে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন এবং অভিভাবকরাও সন্তোষ জানান। অভিভাবকদের অনুরোধ—এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়মিত করা হোক।

পরিদর্শক তাজুল ইসলাম (তারা মিয়া) বলেন, “ছোট ছোট শিক্ষার্থীরা গ্রামারের মতো কঠিন একটি বিষয় সাহসের সঙ্গে মোকাবিলা করছে—এটি সত্যিই প্রশংসনীয়।”

রফিক’স সিইও রফিক সুমন বলেন, “প্রাথমিকের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি আমাদের অভিভূত করেছে। তারা ইংরেজিকে আর ভয় পায় না—এটাই সবচেয়ে বড় পরিবর্তন।”
পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান জানান, “আমার ছেলেও অংশ নিতে মুখিয়ে ছিল। এমন উদ্যোগে অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

কেন্দ্র সচিব ইসহাক আলী বলেন, “রফিক’স পরিবারের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

প্রতিযোগিতা সফল করতে সহযোগিতা করা সকল শিক্ষক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, কলাকুশলী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজনের পরিচালক মোঃ সিরাজুল ইসলাম জসিম এবং সহকারী পরিচালক আব্দুল আজিম শাওন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে প্রথমবারের মতো রফিক’স গ্রামার কম্পিটিশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫