০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, আরও দুইজনের বিরুদ্ধে মামলা

ষাটমাকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 197
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এছাড়া ইয়াবা ও গাঁজাসহ আটক অপর দুই যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণভাগ ও গৌড়নগর এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন দক্ষিণভাগ এলাকার কাওছার হামিদ শুকুর ও আব্দুল মুহিত।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, “ইয়াবা সেবনকালে দুই যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।”

তিনি আরও জানান, উপজেলার কাঠালতলী গৌড়নগর এলাকা থেকে গাঁজাসহ আটক বাবুল পাত্র এবং দক্ষিণভাগ এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আটক সেবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করতে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড, আরও দুইজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫