০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা: কুলাউড়ায় ডিসি ইসরাইল হোসেন

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 133
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন। তিনি বলেন, মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত হয়েছেন। এ প্রশিক্ষণের ফল বাস্তবায়ন করা হলে ইউনিয়ন পরিষদের সেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা গ্রামীণ জনগণের নিরাপত্তা ও উন্নতমানের সেবা নিশ্চিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূল ও অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সকল অপরাধের মূলে রয়েছে মাদক। তাই গণমাধ্যমকর্মীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শক্ত ভূমিকা রাখতে হবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। তিনি পরিবেশ রক্ষায়ও গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যারা মাটি ও টিলা কেটে পরিবেশ দূষণ করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। এসব ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা বেগম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির এবং প্রশিক্ষণার্থী আব্দুর রহমান খান।

সভাপতির বক্তব্যে ইউএনও মহিউদ্দিন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা আরও দক্ষ হয়ে উঠেছেন। এর সুফল জনগণ খুব শিগগিরই পাবে। প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।

সভাশেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। প্রথম স্থান অর্জনকারী হাজীপুর ইউনিয়নের আব্দুর রহমান খান, দ্বিতীয় কর্মধা ইউনিয়নের সেলিম আহমদ ও তৃতীয় জয়চণ্ডী ইউনিয়নের সুশান্ত কুমার দাসকে ক্রেস্ট এবং অন্যান্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

গ্রাম পুলিশের দক্ষতা বাড়লে জনগণ পাবে উন্নত সেবা: কুলাউড়ায় ডিসি ইসরাইল হোসেন

আপডেট সময় : ১০:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫