০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বড়লেখায় পৌর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 174
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌরশহরে বর্ণাঢ‌্য র‌্যা‌লি ও পথ সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

র‌্যা‌লি শেষে পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি মুহিবুর রহমান ফারুক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, পৌর বিএনপি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতাব আলী, মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক আব্দুল কাদির পলাশ ও বড়লেখা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মো. মুজিব প্রমুখ। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব হয়েছিল, তা আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে সেই চেতনায় এগিয়ে নিয়ে যাব।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ জনগণের যৌথ বিপ্লবের মধ্যদিয়ে বাংলাদেশ অরাজকতা ও অনিশ্চয়তার অবস্থা থেকে বেরিয়ে নতুন এক যাত্রা শুরু করে। সেদিন ঢাকাসহ সারাদেশের রাজপথে হাজারো মানুষ সিপাহী-জনতার এই অভ্যুত্থান উদযাপন করতে নেমে আসে। সেই মুহূর্তেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন। 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বড়লেখায় পৌর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫