০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা

৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা- সাজু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 164
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি বাংলাদেশের মানুষের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। বড়লেখা-জুড়ি উপজেলার প্রতিটি ঘরে ঘরে, মা-বোনের কাছে এই দফাগুলোর বার্তা পৌঁছে দিতে হবে।

বুধবার (৫ নভেম্বর) জুড়ী নাইট চৌমুহনীতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিকেল সাড়ে ৩ টায় শোভাযাত্রাটি চান্দগ্রাম বাজার থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষীন করে। এই শোভাযাত্রায় প্রায় দুই হাজার মোটর সাইকেলে তৃণমূলের নেতাকর্মী ও সাধারন জনগন অংশগ্রহণ করে।

এ সময় তিনি চান্দগ্রাম, দাসেরবাজার, বড়লেখা পৌর শহর, দক্ষিণভাগ ও জুড়ী এলাকায় জনসাধারণের কাছে ৩১ দফা কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন।

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ দেশ আর আগের মতো থাকবে না এখন পরিবর্তনের সময়।
আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব। প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা হলেও দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব।

তিনি আরও আহ্বান জানান, ধানের শীষের বিজয়ের জন্য বড়লেখা-জুড়ি উপজেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি  যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হবে জনগণের হাতেই।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী,
জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক রুমেল উদ্দিনসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ষাটমাকন্ঠ/রিপন/রুমেল

নিউজটি শেয়ার করুন

৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা- সাজু

আপডেট সময় : ০৬:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫