০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

প্রার্থী বাছাইয়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান, আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ফখরুল

মৌলভীবাজারে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 233
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের দুইশ ৩০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিএনপি মহাসচিব।

মৌলভীবাজার জেলার বিএনপি মনোনীত প্রার্থী তালিকা

• মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): নাসির উদ্দিন আহমেদ মিঠু
• মৌলভীবাজার-২ (কুলাউড়া): সওকত হোসেন সকু
• মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর): নাসের রহমান
• মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): মজিবুর রহমান চৌধুরী

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রায় দুই শতাধিক আসনের প্রার্থী তালিকা প্রকাশ করছি। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থী থাকবে, সেখানে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

উক্ত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

প্রার্থী বাছাইয়ে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান, আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ফখরুল

মৌলভীবাজারে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় : ০৪:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫