১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত Logo ভারত-বাংলাদেশ সীমান্তে দেরিতে বেড়া নির্মাণ ঐতিহাসিক ভুল: আসামের মুখ্যমন্ত্রী Logo জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের Logo বড়লেখা বাজারের নিরাপত্তায় আধুনিক সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন Logo বড়লেখার সিএনজি কুলাউড়ায় চুরি, সন্ধান মিলল ছাতকে Logo বিশ্বকাপে প্রথম ধাক্কা ব্রাজিলের, কৌশলে জিতে নিল মরক্কো Logo ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলের পরও মরক্কোর বিপক্ষে ড্র ব্রাজিলের Logo ৯২ বছর অপরাজিত ব্রাজিল বনাম উদ্বোধনী ম্যাচ না জেতা মরক্কো Logo শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী Logo কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

ষাটমাকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 105
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় র‍্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার এক এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাত থেকে ৮ আগস্ট দুপুরের মধ্যে বড়লেখা উপজেলার বোবারথল করইছড়া পানপুঞ্জির দক্ষিণ পার্শ্বে টিলার মধ্যবর্তী স্থানে মো. সাজান আহমদ (৩৪)-কে হত্যা করা হয়। নিহত সাজান আহমদ বড়লেখা উপজেলার বোবারতল ষাটঘরি গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র। এ ঘটনায় বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

রবিবার (২ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আমিনুল ইসলাম র‍্যাব-৯ সিপিসি-০২ শ্রীমঙ্গল ক্যাম্পের অফিসার ফোর্সের সহায়তায় বোবারতল (পেকুছড়া) এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে এজাহারনামীয় পলাতক আসামী সুনাম উদ্দিন (২৬) কে গ্রেফতার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, হত্যা মামলার পলাতক আসামীকে ধরতে আমরা শুরু থেকেই নজরদারিতে ছিলাম। র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযানে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ষাটমাকন্ঠ/এএইচআর

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫