০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখায় আঞ্চলিক সড়কে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 196

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল দক্ষিণ গান্ধাই আঞ্চলিক সড়কের মুড়াগঞ্জ (৬ নং ওয়ার্ড) এর অংশে বিদ্যুতের খুঁটি সড়কের দিকে হেলে পড়েছে। এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছে স্থানীয় এলাকাবাসি।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তাজ উদ্দিন তাজু, প্রবীণ মুরুব্বি ফখর মিয়া বলেন, গত জুন মাসে প্রচন্ড ঝড়-তুফানের কারণে মুড়াগঞ্জ সড়কের উপর একটি বৈদ্যুতিক খুঁটি সড়কের দিকে হেলে পড়ে। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় বিদ্যুৎ অফিসকে অবহিত করা হয়েছে পরে বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কর্মকর্তা পাঠানো হয় কিন্তু বিগত দিনে ঝড়-বৃষ্টি ও কর্দমাক্ত রাস্তার অজুহাত দেখিয়ে কর্মকর্তারা বিদ্যুতের খুঁটি মেরামতে অনীহা প্রকাশ করেন।
বর্তমানে সতর্কতার সঙ্গে যানবাহন ও পথচারীরা চলাচল করছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী নিয়াজ উদ্দিন ও নিরাপদ সড়ক চাই’য়ের সদস্য আব্দুস সামাদ আজাদ বলেন, গত ২৯ অক্টোবর বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি ঐ খুঁটি মেরামতের জন্য এজিএম রুহুল আমিনকে দায়িত্ব দেন কিন্তু তিনি আজও পর্যন্ত এলাকায় আসেন নি, এজিএমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে চলেন। বিদ্যুতের খুঁটি দ্রুত মেরামত না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই আমরা এলাকাবাসির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম খাইরুল বাকি বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। বোবারথল এলাকার যে খুঁটি হেলে পড়েছে, সেটা মেরামত করতে লোক পাঠিয়েছিলাম আশাকরি দ্রুত এর সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় আঞ্চলিক সড়কে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫