১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ, আবেদন শেষ ৩১ জুলাই Logo বিলুপ্তির পথে রানী মাছ, অস্তিত্ব রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা Logo কুলাউড়া পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চুর Logo কুলাউড়ায় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড: পরিকল্পিত ঘটনার অভিযোগ, তদন্তে প্রশাসন Logo কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগানে উদ্ধার বিশালাকৃতির অজগর Logo নিউইয়র্কে বড়লেখা সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত Logo বড়লেখায় শিক্ষক ও ছাত্রী পালাতক : এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি Logo উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলছে সরকার : এমপি শওকতুল ইসলাম

সড়ক নিরাপত্তা আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতি

বড়লেখার তাহমীদ ইশাদ রিপন “সড়ক যোদ্ধা” উপাধিতে ভূষিত

ষাটমাকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 198
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়কের শৃঙ্খলা রক্ষা, প্রশাসনসহ সর্বস্তরে গ্রহণযোগ্যতা অর্জন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিরবচ্ছিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো সারাদেশের ৯ জন নিবেদিতপ্রাণ নেতাকে “সড়ক যোদ্ধা (রোড ফাইটার)” উপাধিতে ভূষিত করেছে।

নিসচা কেন্দ্রীয় কমিটি প্রথমবারের মতো সারাদেশের ৯ জন নিবেদিতপ্রাণ নেতাকে “সড়ক যোদ্ধা (রোড ফাইটার)” উপাধিতে ভূষিত করেছে।

এই সম্মাননায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও ষাটমাকণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক তাহমীদ ইশাদ রিপনও মনোনীত হয়েছেন।

এছাড়াও সারাদেশে নিসচা’র ১২০টি শাখার মধ্যে কর্মমূল্যায়নের ভিত্তিতে ৩০টি শাখাকে বিশেষ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে ‘A’ ক্যাটাগরিতে নিসচা বড়লেখা উপজেলা শাখা স্থান পেয়েছে, যা বড়লেখার জন্য গৌরবের বিষয়।

এ বিষয় অনুভূতি প্রকাশ করে তাহমীদ ইশাদ রিপন বলেন, এই অর্জন শুধু আমার নয় এটি বড়লেখা নিসচা পরিবারের প্রতিটি কর্মীর অক্লান্ত পরিশ্রম ও দায়িত্বশীলতার ফল। সহযোদ্ধাদের নিরলস প্রচেষ্টায় আজ বড়লেখা উপজেলা শাখা এই মর্যাদা অর্জন করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমাকে ‘সড়ক যোদ্ধা’ উপাধিতে ভূষিত করায় নিসচা পরিবারের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ ধন্যবাদ জানাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়, ভাইস চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে।

উল্লেখ্য, নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির কার্যক্রমে নতুন গতি এসেছে। তাঁর নেতৃত্বে সারাদেশের শাখাসমূহ সক্রিয়ভাবে কাজ করছে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে।

, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, “সড়ক যোদ্ধা” উপাধিপ্রাপ্ত ৯ জন নেতা এবং ৩০টি শাখার নাম ঘোষণা করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, “সড়ক যোদ্ধা” উপাধিপ্রাপ্ত ৯ জন নেতা এবং ৩০টি শাখার নাম ঘোষণা করেন।

গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মাসব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কর্মসূচির সমাপনী ও আলোচনা সভায় প্রধান অতিথি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, “সড়ক যোদ্ধা” উপাধিপ্রাপ্ত ৯ জন নেতা এবং ৩০টি শাখার নাম ঘোষণা করেন।

শেষে তাহমীদ ইশাদ রিপন সকল সচেতন নাগরিকের উদ্দেশে বলেন , চলুন, সবাই মিলে প্রতিজ্ঞা করি – সচেতন হবো, শৃঙ্খলিত থাকবো, নিরাপদ সড়ক গড়বো।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

সড়ক নিরাপত্তা আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতি

বড়লেখার তাহমীদ ইশাদ রিপন “সড়ক যোদ্ধা” উপাধিতে ভূষিত

আপডেট সময় : ০৫:১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫