০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়া কাদিপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 240
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন” এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত আটটায় পেকুরবাজার কাচা বাজার শেড ঘরে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রকিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেলের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মুক্তার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান সফিক, ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক এটি এম সোলেমান, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আতাউর রহমান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী জিলু, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রিপন, আব্দুল মোক্তাদির জায়েদ, সাংবাদিক মহি উদ্দিন রিপন, জামায়াতের ইউনিয়ন সহ সভাপতি এড.আহমদ আল রিপার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রহমান, জুলাই যুদ্ধা নাহিদুর রহমান, ব্যবসায়ী মজমিল আলী, এনামুল হক, সাইফুর রহমান, জসিম উদ্দিন,
এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ওসি মো ওমর ফারুক তাঁর বক্তব্যে বলেন, সুদ-জুয়া, চুরি,সন্ত্রাস, কিশোর গ্যাং- নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ,মোবাইলে ক্যাসিনো ও সাইবার ক্রাইম দমনে পুলিশ তৎপর। জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।

সভায় বক্তারা আরো বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের আরও কাছে আসতে পারছে, সহজে তথ্য দিতে পারছে এবং সেবা গ্রহণ করতে পারছে। এতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
প্রতিটি বিটে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত এলাকাভিত্তিক সভা, সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পুলিশ প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করে তোলা হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়া কাদিপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫