কাদিপুরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / 102
কুলাউড়ার কাদিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা শিবির- অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর ( শুক্রবার) অর্ধদিনব্যাপী কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে কাদিপুর ইউনিয়নের বাছাইকৃত কর্মীদেরকে নিয়ে এ কর্মসূচির আয়োজন করে ০৬ নং কাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ।
অনুষ্ঠানে কাদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এটিএম সুলেমানের সঞ্চালনায় এবং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতের কুলাউড়া উপজেলা আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম ।
বাদ জুম’আ কুলাউড়া উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজের দারসে কুরআনের মধ্য দিয়ে শিক্ষা শিবিরের সভা শুরু হয়। এছাড়াও বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন কাদিপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি এডভোকেট আহমেদ আল রিপার, ০৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এনামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ইলিয়াছুর রহমান প্রমুখ।
























