০২:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পাটনা গ্রামে উঠান বৈঠক জনসভায় রূপ নিল

বড়লেখার সুজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শরিফুল হক সাজুর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 201

বড়লেখার সুজানগর ইউনিয়নের পাটনা গ্রামে আয়োজিত উঠান বৈঠকে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন শরিফুল হক সাজু।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পাটনা গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠক জনসভায় পরিণত হয়। স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে এলাকাবাসীর দীর্ঘদিনের নানা অভিযোগ ও উন্নয়নবঞ্চনার চিত্র উঠে আসে এই বৈঠকে।

এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকেই এই গ্রাম বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও তারা উন্নয়ন থেকে বঞ্চিত। গ্রামের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ অবকাঠামোগত উন্নয়নের অভাবে চরম দুর্ভোগে রয়েছেন তারা। অসুস্থ রোগী ও প্রসূতি মায়েদের হাসপাতালে নিতে না পারার মতো পরিস্থিতির কথাও উল্লেখ করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা শরিফুল হক সাজু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনসমক্ষে তুলে ধরেন।

শরিফুল হক সাজু বলেন,

“ধানের শীষ বিজয়ী হলে এই এলাকা আর বৈষম্যের শিকার হবে না। আমি এই এলাকার সন্তান-আমার বাবার প্রতিষ্ঠিত স্কুলে ছাত্রছাত্রী যেতে না পারে, এমন অবস্থাও তৈরি করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে। বিএনপি সরকার গঠিত হলে উন্নয়ন হবে সবার জন্য।”

পাটনা গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠক জনসভায় পরিণত হয়।

এ সময় সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী বলেন, “চেয়ারম্যান থাকা অবস্থায় বারবার মন্ত্রীর কাছে রাস্তার জন্য আবেদন করেছি, কিন্তু কোনো সাড়া মেলেনি। আমাদের দাবি উন্নয়ন নয়, ন্যায্য অধিকার।”

উঠান বৈঠকে সুজানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীসহ বড়লেখা ও জুড়ি উপজেলার বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটনা গ্রামে উঠান বৈঠক জনসভায় রূপ নিল

বড়লেখার সুজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শরিফুল হক সাজুর গণসংযোগ

আপডেট সময় : ০৫:১৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫