০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী Logo বড়লেখায় জাগরণীর উদ্দ্যোগে সড়কে সাইনবোর্ড স্থাপন Logo জুড়ীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ Logo পুলিশ সদস্যের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো কোম্পানীগঞ্জ বাজার Logo কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo জুড়ীতে মাহবুব হাসান সাচ্চু মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী Logo বড়লেখায় আল-ইক্বরা’র ৮ম কমিটি গঠন Logo রাজনৈতিক পটপরিবর্তনেও থামেনি শিশু ধ র্ষ ণ ও হ ত্যা Logo ডিফেন্ডার ডেভিড আলাবার বিদায়ের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে Logo অদম্য প্রচেষ্টায় ১০ বছরেই কোরআনের হাফেজ তালহা

ব্লু বার্ড কিন্ডারগার্টেনের সাবেক শিক্ষার্থী মারওয়ান আলমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাহিন আহমদ নোবেল, কাঠালতলী::
  • আপডেট সময় : ০৩:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 95
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলীতে ব্লু বার্ড কিন্ডারগার্টেনের সাবেক শিক্ষার্থী মারওয়ান আলমের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে বিদ্যালয়ের অফিস কক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আয়োজিত দোয়া মাহফিলে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে শিক্ষকরা প্রয়াত শিক্ষার্থী মারওয়ানের স্মৃতি স্মরণ করে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সাহেদ আহমদ, সহকারী প্রধান শিক্ষক তোফায়েল আহমদ, সহকারী শিক্ষক জাকির মাসুম, আফিক আলী, আশরাফুজ্জামান পারভেজ, সাহিদ আহমদ, কিবরিয়া আল মাহমুদ এবং ওমর সানী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আহমদ বলেন, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে মারওয়ান ব্লু বার্ড থেকে বিদায় নিয়েছিল। সে ছিল ভদ্র, মেধাবী ও স্নেহশীল। সবসময় হাসিমুখে সবার সঙ্গে মিশতো। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে ধৈর্য দান করেন।

বিদ্যালয়ের সভাপতি নাজমুল ইসলাম বলেন, মারওয়ান আলম আর আমাদের মাঝে নেই। একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় সে চলে গেছে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।

দোয়া পরিচালনা করেন কাঠালতলী মার্কেট জামে মসজিদের ইমাম। শেষে উপস্থিত সবাই একযোগে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্লু বার্ড কিন্ডারগার্টেনের সাবেক শিক্ষার্থী মারওয়ান আলমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫