০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

কুলাউড়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 104
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পল্টন হত্যা দিবস উপলক্ষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের উত্তর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।

মৌলভীবাজার-০২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে উপজেলা জামায়াতের আমীর সহ অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।

তিনি পল্টন হত্যা দিবসে জামাত-শিবিরের শহীদদের স্মরণ করে সরকারের কাছে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সংগঠিত হত্যাকাণ্ডের খুনিদের বিচার দাবি করেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা শুরা সদস্য মোঃ শফিক মিয়া, মাওলানা তরিকুল ইসলাম খান, মাওলানা মতিউর রহমান, আব্দুন নূর, পৌর সভাপতি রুহুল আমিন রইব, সম্পাদক মনসুর আহমদ তালুকদার, মাওলানা আতিকুর রহমানসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় পল্টন হত্যা দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫