০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্ধ থাকা ৩ টি রাস্তার কাজ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজন Logo সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যুতে জুড়ীতে শোকের ছায়া Logo বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩ Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন

কুলাউড়ায় দেবর কতৃক ভাবির উপর হামলার অভিযোগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 146
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে দেবর ও তার স্ত্রী কতৃক ভাবিকে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে । এ ঘটনায় আহত গৃহবধু সাবানা বেগম থানায় অভিযোগ দিয়েছেন ।

ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামে। ঘটনাটি গত ২৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যার দিকে ঘটে।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, হামলার শিকার সাবানা বেগম ওই এলাকার রমজান আলীর স্ত্রী, বাড়ির উঠোনে কাপড় শুকানোকে কেন্দ্র করে সাবানার সাথে চাচাতো দেবর একই বাড়ির আজিজুর রহমান (৪০) তার স্ত্রী ও বুশরা বেগমের কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে আজিজুর রহমান ও তার স্ত্রী মিলে ভাবি সাবানা বেগমের ওপর হামলা চালায়।

প্রথমে আজিজুর রহমান সাবানা বেগমের চুলে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে স্ত্রী বুশরার হাতে থাকা ধারালো দা দিয়ে সাবানার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। হামলা করে শান্ত হননি হামলাকারীরা এ ঘটনায় কোন মামলা বা বাড়াবাড়ি করলে পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।

পরে গৃহবধুর আত্বীয়স্বজন এসে তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার অবস্থা খারাপ হওয়ায় রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন পরে পরিবারের লোকজন সেখানে থাকে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন ২৬ অক্টোবর কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন সাবানা বেগম।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওমর ফারুক জানান, অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় দেবর কতৃক ভাবির উপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০৭:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫