০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমি পেল প্রাথমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি

রেদওয়ান আহমদ, বড়লেখা (পৌরসভা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 97
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলার পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু শিক্ষা একাডেমি (প্রাথমিক শাখা) প্রাথমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি পেয়েছে। শিক্ষা বিস্তার, প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৯৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এলাকার অন্যতম সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসার পর অবশেষে বিদ্যালয়টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩-এর আওতায় পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। গত ১৩ অক্টোবর ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম বড়লেখা উপজেলা শিক্ষা অফিসে শিশু শিক্ষা একাডেমিসহ ৫টি বিদ্যালয়ের স্বীকৃতি অনুমতিপত্র প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “০৯ অক্টোবর তারিখে সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুমতিপত্র প্রদানের বিষয়টি জানানো হয়েছে। এই স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

জানা যায়, বড়লেখা উপজেলায় প্রাইভেট কেজি লেভেলের স্কুলের সংখ্যা প্রায় ৭০টি। এর মধ্যে ৪০টি বিদ্যালয় সরকারের কাছে পাঠদানের অনুমতি চেয়ে আবেদন করে। কর্তৃপক্ষ সকল দিক যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ করে উপজেলার ৫টি বিদ্যালয়কে “বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩”-এর বিধি ৪ এর উপবিধি (৫)-এর অধীনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পাঠদানের অনুমতি প্রদান করে। বিদ্যালয়গুলো হলো— শিশু শিক্ষা একাডেমি বড়লেখা, ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি, আলহেরা একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা এবং গাংকুল পঞ্চগ্রাম কেজি।

এ বিষয়ে শিশু শিক্ষা একাডেমি বড়লেখার প্রধান শিক্ষক ইশরাত রেবিন বলেন, “এই অর্জন শুধু বিদ্যালয় বা পরিচালনা কমিটির নয়, বরং অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা ভবিষ্যতে আরও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাব।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমি পেল প্রাথমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি

আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫