১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা Logo সুর-নৃত্য-নাট্যে মণিপুরি থিয়েটারের বর্ণিল বিষু উৎসবের সমাপ্তি Logo দুর্নীতিবিরোধী বিতর্কে জুড়ীতে চ্যাম্পিয়ন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় Logo বিশ্ববাজারে তেলের দাম কমছে, আর দেশে বাড়ছে, খুবই দুঃখজনক: জামায়াত আমির Logo জ্বালানি তেলের জন্য সড়কেই রাত কাটাতে বাধ্য হয় বাইকাররা Logo চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা Logo কুলাউড়ায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান শওকতুল ইসলাম এমপি Logo জুড়ীতে ৩৭০০ কৃষকের হাতে পৌঁছাল সার ও বীজ

কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 95

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন” এই স্লোগানকে সামনে রেখে কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বাদে মনসুর এলাকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত আটটায় বাদে মনসুর গুলশানে কাদেরীয়া সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: আজমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক, বিট অফিসার উপপরিদর্শক জুনেদ আহমেদ, কুলাউড়া সরকারি কলেজের সাবেক জিএস রওশন, পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জুবের খান, পৌর বিএনপি নেতা সুরমান আহমদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক একেএম জাবের, সাংবাদিক মহিউদ্দিন রিপন, ছাত্রদল নেতা হাবিবুর রহমান টিপু, জুলাই যোদ্ধা নাহিদুর রহমান, লিংকন তালুকদার, শেখ বদরুল হোসেন রানা, আরিফুল ইসলাম, রাদিউজ্জামান নাহিদ, জসিম আহমেদ, পান্না আহমেদ, সুহেল আহমেদ প্রমূখ।

এছাড়া উক্ত মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল আজমল হোসেন বলেন, সুদ-জুয়া, চুরি, সন্ত্রাস, কিশোর গ্যাং- নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইলে ক্যাসিনো ও সাইবার ক্রাইম দমনে পুলিশ তৎপর। জনগণের পুলিশ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল আজমল হোসেন।

সভায় বক্তারা আরো বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশের আরও কাছে আসতে পারছে, সহজে তথ্য দিতে পারছে এবং সেবা গ্রহণ করতে পারছে। এতে করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।
প্রতিটি বিটে একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা নিয়মিত এলাকাভিত্তিক সভা, সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পুলিশ প্রশাসন জানায়, ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করে তোলা হবে, যাতে একটি নিরাপদ, সচেতন ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫