০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুলাউড়ায় সমাজসেবক এনামুল ইসলামের সাথে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি::
  • আপডেট সময় : ০৮:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 272
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিপিএইচ ইস্পাত লিমিটেডের জেনারেল ম্যানেজার (হেড অব কর্পোরেট সেলস), কুলাউড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি মোঃ এনামুল ইসলাম এর সাথে কুলাউড়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মছব্বির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল এর সঞ্চালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার ও শিল্পপতি মোঃ এনামুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, ব্যবসায়ী কামরুল ইসলাম। এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাবের, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য সামছুদ্দিন বাবু, রেজাউল ইসলাম শাফি, মোঃ ময়জুল ইসলাম, কেফায়েত হোসেন সুলমান, শেখ বদরুল ইসলাম রানা, আরিয়ান রিয়াদ, তানজিম আহমদ, আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় এনামুল ইসলাম সাংবাদিকদের সমাজ উন্নয়নমূলক কর্মকা-ে ভূমিকা ও কর্পোরেট দায়িত্ব সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি কুলাউড়ার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ এনামুল ইসলামকে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় সমাজসেবক এনামুল ইসলামের সাথে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় : ০৮:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫