০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখা হাজীগঞ্জ বাজারে পৌরসভার ড্রেন নির্মাণে ব্যবসায়ীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 143

দিনের বেলা নির্মাণকাজ চলার কারণে বাজারের শত শত ব্যবসায়ী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারে পৌরসভার উদ্যোগে ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। তবে কাজের ধীরগতি ও দিনের বেলা নির্মাণকাজ চলার কারণে বাজারের শত শত ব্যবসায়ী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ক্ষতির অভিযোগ তুলেছেন তারা।

বাজারের প্রধান সড়কসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের ফলে দোকানপাটে ক্রেতাদের প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে। ভাঙা ইট, মাটি ও নির্মাণসামগ্রী রাস্তাজুড়ে ছড়িয়ে থাকায় চলাচলেও তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। এতে বিক্রি কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজারের প্রধান সড়কসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের ফলে দোকানপাটে ক্রেতাদের প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে।

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, “দিনের বেলা কাজের জন্য দোকানে ক্রেতা আসতে পারছে না। বিক্রি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই কাজটা রাতে করা হোক।”

আরেক দোকান মালিকের অভিযোগ, “প্রয়োজনীয় নোটিশ ছাড়াই হঠাৎ করে কাজ শুরু করায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনের পরিবর্তে রাতের বেলা কাজ করলে বাজারে কোনো সমস্যা হতো না।”

অন্যদিকে, পৌরসভা সূত্র জানায়, ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। বাজার এলাকার জলাবদ্ধতা দূর করতেই এ প্রকল্প নেওয়া হয়েছে। কিছুদিনের ভোগান্তির পর বাজারের পরিবেশ আরও উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্যবসায়ীরা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে এবং রাতে কাজের ব্যবস্থা গ্রহণ করে বাজারের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য পরিচালনায় সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখা হাজীগঞ্জ বাজারে পৌরসভার ড্রেন নির্মাণে ব্যবসায়ীদের দুর্ভোগ

আপডেট সময় : ০৫:১৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫