০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শিশু শিক্ষা একাডেমিতে টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ,বড়লেখা (পৌরসভা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 128
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ উদ্যোগের আওতায় সারাদেশে প্রায় পাঁচ কোটি শিশু, কিশোর ও কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) সকালে বড়লেখার শিশু শিক্ষা একাডেমিতে শুরু হয়ে দুপুর পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সমন্বিত সহযোগিতায় জ্বর প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। মাসব্যাপী টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে টিকা বিষয়ে সচেতনতা তৈরি করতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। আশা করছি সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

টিকা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান কামরান, সিনিয়র শিক্ষক আব্দুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশু শিক্ষা একাডেমিতে টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫