০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রসে ভরা কাঁচাগোল্লা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 232

ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

লিকুইড দুধ ১ লিটার, পাউরুটি লাল অংশ বাদে ১ পিস, সিরকা আধা কাপ, সাদা গুঁড়া চিনি ১ কাপ, পানি ৩ কাপ।

প্রণালি

ছানা তৈরির জন্য দুধ চুলায় দিয়ে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে ফুটন্ত অবস্থায় সিরকা পানি দিয়ে মিলিয়ে দিলে দুধ ফেটে যাবে। পরে পাতলা কাপড়ে দুধ ঢেলে দিয়ে ছানা বের করতে হবে। ছানার ওপর নরমাল পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, যেন ছানার ঘ্রাণ না থাকে। পরে তালের গোলার মতো ঝরা দিয়ে পানি বের করে নিতে হবে। এরপর প্লেন বেলুন দিয়ে ছানাগুলো পিশে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একেবারে মিহি দানাও না থাকে। এবার পাউরুটি পানিতে ভিজিয়ে আস্তে আস্তে চেপে নিন। এরপর বাটা ছানার সঙ্গে মিশিয়ে নিন। এই পর্যায়ে ১০ ভাগ করে রসগোল্লা বানিয়ে নিন। পানি ও চিনি ফুটে উঠলে রসগোল্লা ছেড়ে ১০ মিনিট হাই পাওয়ারে আর ২০ মিনিট লো পাওয়ারে ঢাকনা দিয়ে রান্না করুন। এরপর চামচ দিয়ে মিষ্টি এক এক করে বাটিতে রেখে রস ঢেলে দিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু কাঁচা রসগোল্লা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রসে ভরা কাঁচাগোল্লা

আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫