০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভোট সেন্টারে যাতে সন্ত্রাসীরা প্রভাব করতে না পারে সেজন্য প্রতিটি সেন্টারে পাহারা দিতে হবে

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 230
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সময় ও সম্পদের কুরবানী দিতে রুকনদের মাঠে ময়দানে আরো সক্রিয় ভূমিকা পালন করে যেতে হবে। কোন ভোট সেন্টারে যাতে সন্ত্রাসীরা এসে প্রভাব বিস্তার করতে না পারে সে ক্ষেত্রে নিজেদের ভোট দিয়ে প্রতিটি সেন্টারে ভোটের পাহারা দিতে হবে। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী রাজনগর উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা সহকারি সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশীদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, কর্মপরিষদ সদস্য আব্দুল কুদ্দুস নোমান, মাওলানা ইসলাম উদ্দিন, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা আমীর মোঃ মাসুক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

পরে প্রধান অতিথি আমীর নির্বাচনে কেন্দ্রীয় সার্কুলার পাঠ করে উপস্থিত পুরুষ ও মহিলা রুকনগণ জামায়াতের কেন্দ্রীয় আমীর নির্বাচনে লিখিতভাবে নির্ধারিত ব্যালট পেপারে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে প্রধান অতিথি জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোট সেন্টারে যাতে সন্ত্রাসীরা প্রভাব করতে না পারে সেজন্য প্রতিটি সেন্টারে পাহারা দিতে হবে

আপডেট সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫