০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঘরে বসে নয়, মাঠে নামুন ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন

তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরার আহবান- শরিফুল হক সাজুর

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 312
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা ও প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যৎ পরিবর্তনের নীলনকশা। এই কর্মসূচি জনগণের  ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, সহ-সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম হক প্রমুখ।

তিনি বলেন, “এই দফাগুলোতে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সাধারণ মানুষের জীবনে সুখ, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। তাই দেশের প্রতিটি অঞ্চলে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে, বিএনপির সকল মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই এই দফাগুলোর গুরুত্ব জনগণের মাঝে ছড়িয়ে দিন। এটি শুধু দলের কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির রূপরেখা।

শরিফুল হক সাজু আরও বলেন, আমরা যে বাংলাদেশ চাই, সেখানে আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার নিশ্চিত থাকবে। তারেক রহমানের রূপরেখা সেই স্বপ্ন বাস্তবায়নের পথ দেখিয়েছে।

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, যদি বিএনপির প্রতিটি কর্মী ও নেতা এই ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনাকে জনগণের সামনে তুলে ধরে, তাহলে জনগণ আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হবে।”

শেষে তিনি সকল মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো, এখন সময় মাঠে নামার, জনগণের দোরগোড়ায় যাওয়ার। আমাদের কথা, আমাদের প্রতিশ্রুতি, আমাদের লক্ষ্য সবকিছুই জনগণের কল্যাণে নিবেদিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘরে বসে নয়, মাঠে নামুন ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরুন

তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরার আহবান- শরিফুল হক সাজুর

আপডেট সময় : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫