০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বড়লেখায় এইচএসসি ফলাফলে শীর্ষে এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়

মাহিনুর ইসলাম মাহিন, বর্ণি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 277
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড়লেখা উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়। কলেজটির ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং এর মধ্যে ৪৬ জন সফলভাবে উত্তীর্ণ হন। ফলে পাশের হার দাঁড়ায় ৫৪.৭৬ শতাংশ, যা সিলেট শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৫১.৮৬ শতাংশের চেয়ে কিছুটা বেশি।

উপজেলার অন্যান্য কলেজগুলোর ফলাফল তুলনামূলকভাবে কম। পাশের হার অনুযায়ী অবস্থান হলো— বড়লেখা ডিগ্রি কলেজ ৪২.৭৪%, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ ৪১.৯৫%, দাসের বাজার আদর্শ কলেজ ২৯.১১%, সুজানগর পাথারিয়া কলেজ ১৪.৬৯% এবং শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ ১৪.৪২%।

এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আসুক উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও যথেষ্ট পরিশ্রম করেছে। ভবিষ্যতে আরও উন্নত ফলাফলের লক্ষ্যে আমরা বিশেষ প্রস্তুতি হাতে নিয়েছি।

গত বছরও কলেজটি প্রশংসনীয় ফলাফল অর্জন করেছিল। ২০২৪ সালের পরীক্ষায় ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন উত্তীর্ণ হয়েছিলেন। যদিও এবারের পাশের হার কিছুটা কম, তবুও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নিয়মিততা সন্তোষজনক ছিল বলে জানান অধ্যক্ষ।

এবারের ফলাফল প্রমাণ করে, কলেজের পরিকল্পিত শিক্ষণ ব্যবস্থা ও শিক্ষকদের নিবিড় পরিশ্রমই শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি। উপজেলার অন্যান্য কলেজের তুলনায় এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয় আবারও শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় এইচএসসি ফলাফলে শীর্ষে এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়

আপডেট সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫