০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বড়লেখায় বিএনসিসির আয়োজনে ফায়ার ফাইটিং ম্যানেজিং কোর্স অনুষ্ঠিত

নয়ন চক্রবর্তী ::
  • আপডেট সময় : ০২:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 224
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) প্লাটুনের আয়োজনে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের মাঝে অগ্নি-নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা তৈরি শীর্ষক প্রশিক্ষণ পরিচালিত হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারিরা অগ্নিকাণ্ডের সময় প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা, অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং নিরাপদে স্থান ত্যাগের কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অভিজ্ঞ কর্মকর্তারা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আন্ডার অফিসার লিটন রঞ্জন দত্ত। এতে ক্যাডেট কর্পোরাল আবু সাইদ নিশানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ  তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা সুমন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র দাস, স্কাউটের শিক্ষক দীপক চন্দ্র দাস, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মাহবুব হাসান মুন্না, ক্যাডেট সার্জেন্ট লায়েক আহমেদ, ক্যাডেট সাহিদ হোসেন, নয়ন চক্রবর্তী, সজল আহমদ, মাশরাফি চৌধুরী, মাহির চৌধুরী, সজিব আহমদ,আবু সুফিয়ান, তানিয়া আক্তার, উর্মী বেগমসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বিএনসিসি প্লাটুন কমান্ডার লিটন রঞ্জন দত্ত বলেন, এই কোর্সের মাধ্যমে ক্যাডেটরা শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, বরং সমাজে অগ্নি-নিরাপত্তা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বিএনসিসির আয়োজনে ফায়ার ফাইটিং ম্যানেজিং কোর্স অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫