০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী আয়োজন

বড়লেখার মাইজগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 228

বড়লেখার মাইজগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বড়লেখা উপজেলার মাইজগ্রাম হিফজুল কোরআন মাদরাসা মাঠে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে মধ্যরাত পর্যন্ত।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া এবং মাইজগ্রাম হিফজুল কোরআন মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মাইজগ্রাম আল ইসলাহ সভাপতি ও ইউপি সদস্য শামিম হোসেন। উপস্থাপনায় রয়েছেন মাইজগ্রাম তালামীযের সভাপতি আরিফুল ইসলাম লিমন ও সাংগঠনিক সম্পাদক হানিফ আল রাছিম।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তিলাওয়াতে মুগ্ধ হবেন বিশিষ্ট ক্বারীগণ- হাফেজ ক্বারী রায়হান আহমদ (কেরাত পরিচালক, রাহবার), ক্বারী আবুল হোসাইন (অনুভব ইসলামী সাংস্কৃতিক পরিষদ) এবং হাফেজ ক্বারী জয়নুল ইসলাম মুন্না (অনুভব ইসলামী সাংস্কৃতিক পরিষদ)।

বড়লেখার মাইজগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

এছাড়া নাশিদ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে সঙ্গীতধর্মী ইসলামি আবহ তৈরি করবেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল (প্রতিষ্ঠাতা, রিসালাহ), রুবেল আহমদ (পরিচালক, শামছুল উলামা শিল্পীগোষ্ঠী, সিলেট), মারজান মোহাম্মদ রুহি (পরিচালক, আল হোসাইন মুনশিদ গ্রুপ), অনুভব ইসলামি সাংস্কৃতিক পরিষদ ও উসওয়াতুন হাসানা শিল্পীগোষ্ঠী।

প্রতিযোগিতায় মেধার ভিত্তিতে বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার।
১ম স্থান অধিকারী পাবেন নগদ ১২,০০০ টাকা ও ক্রেস্ট, ২য় স্থান ৮,০০০ টাকা ও ক্রেস্ট, ৩য় স্থান ৫,০০০ টাকা, ৪র্থ স্থান ৩,০০০ টাকা, ৫ম স্থান ২,০০০ টাকা এবং ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীরা প্রত্যেকে নগদ ১,০০০ টাকা ও ক্রেস্ট পাবেন।

আয়োজকরা জানান, ইসলামি চেতনা জাগ্রত করা ও তরুণ প্রজন্মের মধ্যে কোরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

দিনব্যাপী এ আয়োজনে ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাইজগ্রাম মাদরাসা মাঠ পরিণত হয়েছে এক অনন্য আধ্যাত্মিক উৎসবে।
এই আয়োজন ফেসবুকে পেজে সরাসরি সম্প্রচার করছে ষাটমাকন্ঠ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী আয়োজন

বড়লেখার মাইজগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু

আপডেট সময় : ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫