০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখায় শরিফুল হক সাজুর গণসংযোগ ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 200
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলার কাঠালতলীর টাকি গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

শনিবার (১১ অক্টোবর) বেলা ৩ ঘটিকার সময় টাকি গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

শরিফুল হক সাজু, ছবি : ষাটমাকন্ঠ ।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। যদি তারেক রহমান আমাকে মনোনীত করেন তাহলে আমি এই অঞ্চলের প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দিতে চাই। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের ছেলে সন্তান হয়ে মৌলভীবাজার-১ আসনের সর্বস্তরের জনসাধারণের জন্য কাজ করতে চাই।

গণসংযোগ ও উঠান বৈঠকে বড়লেখা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম কাতারের সাধারণ সম্পাদক রায়হান আহমদ ও কাঁঠালতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা যুবদলের সাবেক সিঃ যুগ্ম আহ্বায়ক জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ,বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোঃ মুজিব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক,কাঠালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার , কাঁঠাল তলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন, বিএনপির নেতা এনামুল হক, আনই হাজী, জাসাস বড়লেখা উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম, ইউপি সদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য রাসেল আহমদ সহ স্থানীয় বিভিন্ন স্তরের জনসাধারণ, তরুণ সমাজ, ব্যবসায়ী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বক্তব্যকালে বলেন, শরিফুল হক সাজু শুধু একজন রাজনীতিক ব্যক্তি নয়, তিনি আমাদের অভিভাবক। দলের কঠিন সময়ে, মামলা-হামলার সময় তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। নিজের সামর্থ্য অনুযায়ী অনেকের মামলার খরচ বহন করেছেন, সকলের বিপদে এগিয়ে এসেছেন, এখনো নেতাকর্মীদের পাশে আছেন। তাঁর মতো ত্যাগী ও মানবিক নেতা বড়লেখা-জুড়ি অঞ্চলে খুবই বিরল।

আমরা আশাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড়লেখা-জুড়ির তারুণ্যের অহংকার শরিফুল হক সাজুকেই মনোনীত করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় শরিফুল হক সাজুর গণসংযোগ ও উঠান বৈঠক

আপডেট সময় : ০৩:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫