০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পরিবেশ রক্ষায় সুজানগর পাথারিয়া কলেজ শিক্ষার্থীদের অনন্য দৃষ্টান্ত

শাকিল শাহরিয়ার
  • আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 217

এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীরা নিজেদের জমানো অর্থ দিয়ে হাতে তুলে নিয়েছে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষার দায়িত্ব।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়লেখা উপজেলার সুজানগর পাথারিয়া কলেজে দেখা গেল এক ভিন্ন চিত্র। এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীরা নিজেদের জমানো অর্থ দিয়ে হাতে তুলে নিয়েছে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষার দায়িত্ব। গেট থেকে শুরু করে কলেজের প্রতিটি কোণায় তারা রোপণ করেছে নানা রঙের ফুলের চারা।

সম্প্রতি কলেজের সাবেক শিক্ষার্থী মারজান হাসনাত তুহিন, মেহেদি সামাদ ছাইমুল, মাহিদ হাসনাত, মেহেদি হাসান আবজল ও শেখ মাহিনের উদ্যোগে কলেজের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় এই বৃক্ষরোপণ কার্যক্রম। কেউ মাটি প্রস্তুত করেছেন, কেউ পানি দিয়েছেন, আবার কেউ যত্নসহকারে রোপণ করেছেন চারাগুলো। মুহূর্তেই কলেজ প্রাঙ্গণ ভরে ওঠে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

সবুজ আর ফুলে ঘেরা এই ক্যাম্পাস শুধু শিক্ষার্থীদের বিদায়ের স্মৃতিই ধরে রাখবে না, বরং প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেবে-পরিবেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের নিজেদের হাতেই।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সুধিজনেরা জানান, কলেজ ক্যাম্পাসে সবুজ-শ্যামল ও পরিচ্ছন্ন পরিবেশ বিরাজমান থাকলে একদিকে শিক্ষার্থীদের মনকে যেমন প্রফুল্ল রাখবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও অনুপ্রাণিত হবে এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে।

কলেজের শিক্ষকরা বলেন, তরুণ প্রজন্মের এই উদ্যোগ ভবিষ্যতের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার্থীদের হাতে রোপিত এই ফুলগাছগুলো শুধু তাদের বিদায়ের স্মৃতিই বহন করবে না, বরং প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেবে-পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের নিজেদের হাতেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবেশ রক্ষায় সুজানগর পাথারিয়া কলেজ শিক্ষার্থীদের অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫