০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সেপ্টেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ জন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 92
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরে সিলেটের সড়কে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে গত সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে সিলেটের সড়কে সর্বোচ্চ ৩৬ জনের প্রাণহানি ঘটেছিল। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে আগস্টে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছিল।

সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে উল্লেখ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। সেপ্টেম্বরে সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত, মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২ জন আহত হয়েছে এবং হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

নিসচা সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য ও অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১১ জন সিএনজি ও লেগুনাচালক ও আরোহী, ১২ জন যাত্রী ও পথচারী। তাদের মধ্যে ১০ জন চালক ও ৬ জন পথচারী রয়েছে। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এ ছাড়া সেপ্টেম্বরে নিহত ৩৫ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেপ্টেম্বরে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ জন

আপডেট সময় : ০৫:১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫