০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

আশ্বিনের পাতে নারকেলের কয়েক পদ

আফরোজা খানম মুক্তা
  • আপডেট সময় : ০৫:১৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 133
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূজা শেষে বাড়িতে আরও কিছু নারকেল রয়ে গেছে? অতিথি আসার অপেক্ষায় না থেকে পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন নারকেলের মজাদার কয়েকটি পদ।

নারকেলের পায়েস

উপকরণ

দুধ ১ লিটার, চিনি ২ কাপ, এলাচি ও দারুচিনি ২-৩টি করে, পোলাও চাল ১ কাপ এবং নারকেল কোরানো ১ কাপ।

প্রণালি

হাঁড়িতে দুধ ফুটে উঠলে চাল দিন। চাল সেদ্ধ হলে চিনি, এলাচি, দারুচিনি দিয়ে রান্না করুন। ১০ মিনিট পর আরেক কাপ চিনি দিয়ে নাড়াচাড়া করে কোরানো নারকেল দিন। ধীরে ধীরে আঠালো হয়ে উঠলে নামাতে হবে। এরপর বাটিতে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। খাওয়ার আগে পায়েসের ওপর কিছু কোরানো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।

ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা
ছবি: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

নারকেলের নাড়ু

উপকরণ

নারকেল ২টি, গুড় ১ কাপ, এলাচি ও দারুচিনি ২-৩টি করে, গুঁড়া দুধ ২ টেবিল চামচ এবং মুড়ির গুঁড়া ১ কাপ।

প্রণালি

কোরানো নারকেল, গুড়, এলাচি ও দারুচিনি একসঙ্গে ভালোভাবে মেখে ঘণ্টাখানেক রেখে দিন। চুলায় হাঁড়ি বসিয়ে নারকেলের মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করে এমন অবস্থায় নামাতে হবে, যেন নারকেল ও গুড় মিলে আঠালো হয়ে আসে। এরপর গুঁড়া দুধ ও মুড়ির গুঁড়া দিয়ে আবারও একটু নাড়তে হবে। ঠান্ডা হয়ে গেলে গোল গোল করে নাড়ু বানিয়ে মুড়ির গুঁড়ায় গড়িয়ে মাখিয়ে নিন।

সেদ্ধ পুলি পিঠা

উপকরণ

চালের গুঁড়া ৬০০ গ্রাম, লবণ ১ চা-চামচ, পানি ৪ কাপ, নারকেল কোরানো ১টি, চিনি

১ কাপ, এলাচি ২টি।

প্রণালি

নারকেল কোরানো, চিনি ও এলাচি একসঙ্গে মেখে আধা ঘণ্টা রেখে দিন। এরপর কড়াইতে নেড়ে পুর তৈরি করে নিন। অন্য চুলায় পানি দিন। তা ফুটে উঠলে লবণ দিন। এবার চালের গুঁড়া দিয়ে নেড়ে নেড়ে কাই করে নিতে হবে। এরপর মথে নিতে হবে। এবার ছোট ছোট লেচি করে পুর ভরে অর্ধচন্দ্রাকার শেপ দিয়ে কিনারের অংশ মুড়ে দিতে হবে। তৈরি পুলি ভাপে ৭ থেকে ১০ মিনিট রাখতে পারেন। ব্যস, হয়ে গেল দারুণ স্বাদের সেদ্ধ পুলি।

নারকেল দিয়ে বুটের ডাল

উপকরণ

বুটের ডাল ২৫০ গ্রাম, নারকেল কোরানো আধা কাপ, আদাবাটা ১ টেবিল চামচ ও হলুদগুঁড়া, মরিচগুঁড়া এবং ধনেগুঁড়া ১ চা-চামচ করে, এলাচি ও দারুচিনি ২টি করে, শুকনো মরিচ ২টি, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, ঘি ১ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

বুটের ডাল ধুয়ে পানি দিয়ে আধা সেদ্ধ করে নিন। পরে কড়াইয়ে সয়াবিন তেল গরম করে শুকনো মরিচ, এলাচি ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। এবার আদাবাটা, হলুদগুঁড়া মরিচগুঁড়া, ধনেগুঁড়া, লবণ ও চিনি দিয়ে নেড়ে কষিয়ে নিন। তারপর সেদ্ধ করা ডাল এবং পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন। নামানোর আগে কাঁচা মরিচের ফালি, কোরানো নারকেল, ঘি দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন। তৈরি হয়ে গেল নারকেল দিয়ে বুটের ডাল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আশ্বিনের পাতে নারকেলের কয়েক পদ

আপডেট সময় : ০৫:১৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫