০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

কুলাউড়ায় শ্রমিক সর্দার হত্যাকারীর ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে চা-শ্রমিকরা

মো. মহিউদ্দিন, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 128
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় চা-শ্রমিক সর্দার হত্যার অভিযোগে আটক গোলাপ সৎনামের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছেন ক্লিভডন চা-বাগানের শ্রমিকরা। শনিবার (৪ অক্টোবর) কাজে না গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বাগানের অফিসের সামনে মানববন্ধন করেন তারা। পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা একটি বিক্ষাভ মিছিল নিয়ে বাগানের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অজিত গোয়ালার সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে একাত্বতা পোষণ করে বক্তব্য দেন, জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, উপজেলা বিএনপির নেতা ময়নুল হক বকুল, বদরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য শংকর উরাং, সাবিত্রী রানী রাজভর, সাবেক ইউপি সদস্য সুবাস গোয়ালা, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মনিরাম উরাং, সাবেক সভাপতি মহোনলাল গোয়ালা, রামবচন গোয়ালার স্ত্রী হেমন্তি গোয়ালা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের সিনিয়র দফা সর্দার রামবচন গোয়ালা সর্বজনপ্রিয় একজন মানুষ ছিলেন। তারসাথে কারো কোন সত্রুতা ছিলনা। এ ঘটনায় বাগানের মাদক ও গরু চোরের সর্দার গোলাপ সৎনামকে আটক করেছে পুলিশ। কিন্তু এই গোলাপের অনেক সহযোগী এখনও প্রকাশ্যে রয়েছে। তাদের কারণে আতংকিত হয়ে আছেন বাগানের সাধারণ শ্রমিকরা। তারা গোলাপের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং তার সহযোগীদের আটকের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

চা-শ্রমিক নেতারা বলেন, গোলাপ সৎনাম একজন চিহ্নিত মাদক কারবারি ও গরু চোরের সর্দার। গরু চুরি ও মাদক কারবার করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। তার নিজস্ব কয়েকটি গাড়ি রয়েছে। সামান্য একজন চা-শ্রমিক কিভাবে গাড়ি-বাড়িসহ লক্ষ লক্ষ টাকার মালিক হয়, এমন প্রশ্ন সাধারণ শ্রমিকদের। এছাড়াও গোলাপ কিছুদিন পূর্বে তার নিজ স্ত্রীকে গলাটিপে হত্যা করে ১ ঘন্টার মধ্যে পুড়িয়ে ফেলে। পরে লোকজনকে বলে তার স্ত্রী নাকি স্টক করে মারা গেছে।
শ্রমিকরা জানান, এই গোলাপের অনেক সহযোগীরা এখনও প্রকাশ্যে চলাফেরা করছে। গোলাপের সাথের কয়েকজন বলেন সামান্য ১৮০ টাকা মজুরির চা-শ্রমিক হয়েও কিভাবে গাড়ি ও দালান বাড়ি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। এদেরকে আইনের আওতায় আনলে রামবচন হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।

এদিকে এই ঘটনা নিয়ে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে মৌলভীবাজার জেলা পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন বলেন, ক্লিভডন বাগানের চা-শ্রমিক সর্দার রামবচন হত্যার ঘটনায় প্রধান আসামী গোলাপ সৎনামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামবচন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গোলাপ সৎনাম। বাগানে চাকুরিচুত্যি নিয়ে রামবচনের সাথে গোলাপের পুরোন বিরোধ ছিলো। তার সাথে আরও জড়িত রয়েছেন। তাদেরকেও আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ক্লিভডন চা-বাগানের সিনিয়র দফা সর্দার রামবচন গোয়ালার মরদেহ গত ২৮ সেপ্টেম্বর কাপনাপাহাড় চা-বাগানের পশ্চিম সীমানার বাবুনালা থেকে উদ্ধার করে পুলিশ। এরআগে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচনকে ডেকে মটরবাইকে করে নিয়ে যায় গোলাপ। এরপর থেকেই রামবচন নিখোঁজ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় শ্রমিক সর্দার হত্যাকারীর ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে চা-শ্রমিকরা

আপডেট সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫