১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বিয়ানীবাজারে নিসচার দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট সময় : ১২:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / 238
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বিয়ানীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌর শহরের ম্যাট্রিক্স এডুকেশনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিয়ানীবাজার নিসচা শাখা।

দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন আজির প্লাজা মসজিদের ইমাম হাফিজ শাহরিয়ার রহমান।

দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস” উপলক্ষে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কমিটি নবায়ন ও একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

গঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক করা হয় শফিউর রহমানকে, সদস্য সচিব আবুল হাসান আল মামুনকে এবং যুগ্ম আহ্বায়ক কবির হোসেনকে।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বিয়ানীবাজার শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক শফিউর রহমান, যুগ্ম সম্পাদক আবুল হাসান আল মামুন, আইন বিষয়ক সম্পাদক কবির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মাসুদ আহমদ, যুব বিষয়ক সম্পাদক রফিউল কবির, সিনিয়র সদস্য কুদ্দুস আহমেদ, এবং সদস্য প্রদীপ দাস, রাফি আহমদ, সাকিব আহমেদ, রমজান আলী ও আমিনুল ইসলাম।

সভায় বক্তারা ইলিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক আন্দোলনে ভূমিকার কথা স্মরণ করে তাঁর সুস্থতা কামনা করেন এবং দেশের প্রতিটি নাগরিককে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বিয়ানীবাজারে নিসচার দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫