০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

সন্ধ্যার নাশতায় খেতে পারেন কলার মোচা দিয়ে তৈরি কেক

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 166
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেক বানানোয় আপনার মতো উৎসাহী পরিবারের আর কেউ নেই। মৌসুমি ফল দিয়ে নিরীক্ষাধর্মী কেক আপনি চট করেই বানিয়ে ফেলতে পারেন। এই দক্ষতায় আরেকটু শাণ দেবেন কি? শিখে নিন কলার মোচার কেক। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

কলার মোচা একটা, ডিম ছয়টা, আদা ও রসুনবাটা এক চা-চামচ, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, জিরাগুঁড়া এক চা-চামচ করে, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, মিহি পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, হিং ১ চিমটি, লবণ স্বাদমতো, টমেটো সস ৪ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার টি টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ২ চা-চামচ।

প্রণালি

মোচা পরিষ্কার করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে সেদ্ধ করে পেস্ট করে নিন। এবার বাটিতে মোচা পেস্ট, আদা ও রসুনবাটা, মরিচ, জিরা, ধনিয়া, লবণ, চিনি, সয়াবিন তেল, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ডিম, পেঁয়াজকুচি, কাঁচা মরিচের কুচি, টমেটো সস দিয়ে ভালো করে মিলিয়ে নিন। পরে ওভেন গ্রুপ বাটিতে ঘি ব্রাশ করে মিশ্রণ ঢেলে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৫০ থেকে ৬০ মিনিট ব্রেক করুন। পরে কেকের মতো পিস করে সস দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল কলার মোচার ঝাল ঝাল কেক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্ধ্যার নাশতায় খেতে পারেন কলার মোচা দিয়ে তৈরি কেক

আপডেট সময় : ০৬:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫