০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জাতীয় দাবায় ৬ বছর পর চ্যাম্পিয়ন নিয়াজ

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 159

জাতীয় দাবায় শেষ রাউন্ডে সুব্রত বিশ্বাসের বিপক্ষে খেলেন নিয়াজ মোরশেদ (বাঁয়ে)। ছবি: দাবা ফেডারেশন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৬ বছর পর হারানো গৌরব ফিরে পেলেন নিয়াজ মোরশেদ। ৪৯তম জাতীয় দাবায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। ১৩ ম্যাচে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন তিনি। ৮ ম্যাচে জয়ের পাশাপাশি ড্র করেন ৫ ম্যাচে।

১ অক্টোবর শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের অডিটরিয়ামে অনুষ্ঠিত শেষ রাউন্ডের আগে সাড়ে ৯ পয়েন্ট নিয়ে নিয়াজের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের বিপক্ষে নিয়াজ জয় পেলেও ফাহাদ হেরে যান মোহাম্মদ শাকের উল্লাহর কাছে। ফলে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। সাড়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। গতবারের চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে ৮ ও ৭.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম হয়েছেন।

এ নিয়ে সপ্তমবারের মতো জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলেন নিয়াজ। এর আগে ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২ ও ২০১৯ সালে মুকুট অর্জন করেন তিনি। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সর্বোচ্চ ১৪ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এখনো অক্ষত। ৭ শিরোপা নিয়ে দুইয়ে আছেন নিয়াজ। এবারের আসরে নিয়াজই একমাত্র গ্র্যান্ডমাস্টার হিসেবে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় দাবায় ৬ বছর পর চ্যাম্পিয়ন নিয়াজ

আপডেট সময় : ০৬:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫