০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে বিশেষ কনস্যুলার সেবা শুরু, ই-পাসপোর্টে স্বস্তি; আরও উদ্যোগ চান প্রবাসীরা Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো

রোজ পরোটা খাওয়া কি ঠিক?

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 232
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকালের নাশতা যদি হয় ভারি আর মজাদার, তাহলে পুরো দিনটা যেন একটু ভালোভাবেই কাটে। তাই তো অনেকেই দিনের শুরুটা করেন একখানা গরম গরম পরোটা দিয়ে। তবে প্রশ্ন হলো-এই পরোটা কি আদৌ স্বাস্থ্যকর? রোজ খেলেও কি সমস্যা নেই? ডায়েটিশিয়ান বৈশালী ভার্মা ও পুষ্টিবিদ নিতি শর্মা দিয়েছেন এর সহজ উত্তর।

পরোটা শুনলেই যেন ‘মজা’ শব্দটাই আগে মনে আসে। তবে খুশির খবর হলো-সঠিক উপায়ে তৈরি করা হলে পরোটা নাশতার জন্য বেশ স্বাস্থ্যকর হতে পারে।

পরোটায় থাকে কার্বোহাইড্রেট ও ফাইবার, যা শরীরের শক্তি জোগায়। এর সঙ্গে ডাল, পনির বা সবজি যোগ করলে প্রোটিনও পাওয়া যায়। তবে পরোটার স্বাস্থ্যগুণ পেতে হলে সেটা কম তেলে, ভালো উপকরণ দিয়ে তৈরি করতে হবে।

তবে মনে রাখুন- প্রতিদিন একি জিনিস খাওয়া শরীরের পক্ষে ভালো না। পরোটাও তার ব্যতিক্রম নয়।

রোজ পরোটা খাওয়া কি ঠিক?

ডায়েটিশিয়ানরা বলছেন, পরোটা খাওয়া যায়, তবে প্রতিদিন না। একঘেয়ে খাবার খেলে শরীর যেমন ক্লান্ত হয়, তেমনি হজমেও সমস্যা হতে পারে।

বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে, তাদের জন্য প্রতিদিন পরোটা খাওয়া একেবারেই ঠিক নয়। চাইলে সপ্তাহে ২-৩ দিন খেতে পারেন, সেটাও স্বাস্থ্যকর উপায়ে।

কীভাবে পরোটা বানালে সেটা স্বাস্থ্যকর হয়?

পুষ্টিবিদ নিতি শর্মা দিয়েছেন কিছু সহজ টিপস-

সাদা ময়দার বদলে গোটা গম বা মাল্টিগ্রেন আটা ব্যবহার করুন – এতে ফাইবার বেশি থাকবে, হজম ভালো হবে।

সবজির স্টাফিং দিন – পালং শাক, মেথি, গাজর বা বাঁধাকপি ব্যবহার করতে পারেন।

কম তেল ব্যবহার করুন – ২টা পরোটায় ৫ মি.লি.-র বেশি তেল নয়।

অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ মশলা যোগ করুন – যেমন হলুদ, জিরা, আদা গুঁড়ো।

দইয়ের সঙ্গে খান – দই পরোটা হজমে সাহায্য করে।

সঙ্গে খান সবজি বা ডাল – বাড়বে স্বাদ ও পুষ্টিগুণ।

সকালের নাশতা আপনার সারা দিনের ভিত্তি তৈরি করে। তাই চটজলদি কিছু খেলেই হলো-এমন ভাবা ঠিক নয়। পরোটা খেতেই পারেন, তবে সেটা যেন হয় স্বাস্থ্যকর উপায়ে।

আর হ্যাঁ, পরোটা খেলেই শরীর খারাপ হবে-এমনও না। বরং সচেতন থেকে খেলে সেটাই হতে পারে এক দারুণ পুষ্টিকর শুরু!

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোজ পরোটা খাওয়া কি ঠিক?

আপডেট সময় : ০৭:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫