০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

খেলা ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 157
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। মাসখানেক আগে ক্যারিবিয় ক্রিকেট বোর্ড সূচিও জানিয়েছিল। ওই সূচিতে পরিবর্তন এসেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে।

আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়।

ওয়ানডে সিরিজ শেষে ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দল। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল ২৭, ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। এখানেই এসেছে বদল।

নতুন সূচি অনুযায়ী, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এই সিরিজটি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এটাই হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লড়বে ভারত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

আপডেট সময় : ০৭:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫