০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় সরকারি কলেজে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন Logo পহেলা বৈশাখে কুতুব আলী একাডেমিতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন Logo জুড়ীতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত Logo জুড়ীতে ৭৬৮ কৃষকের মাঝে কার্ড বিতরণ Logo বর্ণাঢ্য আয়োজনে বড়লেখায় বৈশাখ বরণ Logo কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রী কার্নির অভিনন্দন Logo কমলগঞ্জে সড়ক উন্নয়ন ও খাল খনন কাজের উদ্বোধন Logo সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে- নাসির উদ্দিন মিঠু এমপি Logo জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ Logo জ্বালানি সংকটে বিয়ের অনুষ্ঠানে চমক, উপহার হিসেবে অকটেন পেলেব বর

১০১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ

তরুণ সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে কাজ করছে শিক্ষক ফেডারেশন- মামুনুর রশীদ

রেদওয়ান আহমদ, বড়লেখা (পৌরসভা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 153
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশীদ বলেছেন, এই শিক্ষক ফেডারেশনের পূর্বে একটি বিশেষণ আছে সেটি হলো আদর্শ। আদর্শ টা কী? একজন শিক্ষক হিসেবে আমাদের আদর্শ কী থাকা উচিত?  এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আদর্শ শিক্ষক ফেডারেশন কাজ করে যাচ্ছে।আদর্শ বলতে আমাদের আল্লাহ, আল্লাহর রাসূল, রাসূলের প্রদর্শিত পথ এই আদর্শই আমাদের আদর্শ। মূলত শিক্ষক হিসেবে আমার দায়বদ্ধতা কী? আমার প্রতিষ্ঠানের প্রতি, আমার ছাত্রছাত্রীদের প্রতি, আমার ধর্মের প্রতি, আমার দেশের প্রতি এই দায়বদ্ধতা আমি কতটুকু পালন করতে পারছি, এই বিষয় সম্পর্কে উদ্ভুদ্ধ করার জন্য প্রোগ্রাম গুলোর আয়োজন করা হয়।

তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজারের বড়লেখা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে উপজেলা কমিটি গঠন ও সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দৃঢ় প্রত্যয় পোষন করি, আজ থেকে ২০-২৫ বছর পূর্বে এদেশের তরুণ সমাজের ভিতরে ইসলাম সম্পর্কে যে ফরিয়াদ ছিল তা উঠে গেছে। এখন ক্রমান্বয়ে সেই আধার টা বেড়েই চলেছে। আগামী নির্বাচনে প্রায় সাড়ে ৫ কোটি তরুন ভোট দেয়ার সফলতা অর্জন করেছে। এই তরুণদের মধ্যে যদি আল্লাহর যে আদর্শ, আল্লাহর নবির সে পথকে আমরা আধুনিক পন্থায় যদি তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি ইনশাআল্লাহ জাগরণ আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যে বিজয় দেখলাম সেটি অবিশ্বাস্য রাসূলের মূল কথা ছিল-“লা ইলাহা ইল্লাল্লাহু”এটি অত্যন্ত একটি বিপ্লবী স্লোগান। বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে আমাদের সকলের পড়া উচিত আল্লাহর নবির জীবনী।

মামুনুর রশীদ বলেন, সমাজকে যদি ভেতরের দিকে পরিবর্তন করতে হয় তাহলে প্রতিটা মানুষকে ভেতরের দিক দিয়ে পরিবর্তন করতে হবে। মানুষকে ভেতরের দিক দিয়ে পরিবর্তন করতে হলে এমনিতেই একটা বিপ্লব হয়ে যায়। এটাকেই বলা হয় ইসলামের বিপ্লব। আমাদের রাসূল (স) কে  জানার জন্য বুঝার জন্য এই সিরাতুন্নবী মাহফিল এর আয়োজন করা হয়। আল্লাহর রাসূলের ব্যক্তিগত জীবনের বৈশিষ্ট্যগুলা যেমন তিনি কিভাবে হাসতেন, তিনি কিভাবে খাবার খেতেন, কিভাবে তিনি নামাজ পড়তেন, কিভাবে তিনি ভ্রাতৃত্বের বর্ণনা করতেন, কিভাবে তিনি রসিকতা করতেন, প্রত্যেকটা নিখুঁতভাবে আলোচনা করা আছে বইগুলোতে। এছাড়া আল্লাহ রাসুলকে জানার কোনো উপায় নাই।

এসময় অধ্যাপক আব্দুল মোহাইমিনকে সভাপতি, মুফতি জিয়াউল হক ও তারেক আহমদ কে সহ সভাপতি, রশিদ আহমদ খানকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইরশাদ হোসাইনকে সহ সাধারণ সম্পাদক এবং মো. মইনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক” নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়। গ্রামতলা জামেয়া ইসলামিয়া মাদরাসার হলরুমে  অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন বড়লেখা হাইটেক একাডেমির সহকারী শিক্ষক ইমরান হোসেন।

অনুষ্ঠানে বড়লেখা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে ও ইটাউরি মহিলা মাদরাসার শিক্ষক  ইরশাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচকের  বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনে মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ও মৌলভীবাজার-০১ (বড়লেখা- জুড়ী) আসনের সংসদ সদস্য  পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফেডারেশনের  বড়লেখা শাখার উপদেষ্টা মাও: ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ও আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বেক।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল করিম,আদর্শ মাদ্রাসা শিক্ষক বড়লেখা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম,আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদ বড়লেখা শাখার সাধারণ সম্পাদক ও মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম,গাছিটুলা ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক সুফিয়ান আহমদ,আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদের সহ সভাপতি ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি ও ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উসমান আলী,মাওলানা শফিকুল ইসলাম,বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাব্বির আহমদ,আদর্শ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

১০১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ

তরুণ সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে কাজ করছে শিক্ষক ফেডারেশন- মামুনুর রশীদ

আপডেট সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫