০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম Logo ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম Logo কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে নগরবাসীকে নিয়ে রাস্তায় সাবেক মেয়র আরিফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 105
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে নগরবাসীকে নিয়ে রাস্তায় নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রোববার সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত হন। সেখানে মানুষজন হাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। পরে সেখান থেকে একটি পদযাত্রা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের মূল দাবী হচ্ছে প্রশাসন যে অবৈধ ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ যানবাহন, জনগণের রাস্তা জনগণের চলাচলের জন্য, ফুটপাত মানুষের হাঁটার জন্য এবং এই পরিবেশ টা বজায় রাখার জন্য এবং এই শহরটা আমাদের নিজের শহর, সুন্দর শহর সেটা করার জন্য আমরা আজকে এসেছি। পাশাপাশি কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, কর্মসংস্থানের জন্য যে জিনিস যেখানে প্রয়োজন, সেখানে চলে যাবে। আমরা হকারদের জন্য লালদিঘীরপাড়ে মাঠের ব্যবস্থা করেছি। যত্রতত্র যাতে সিএনজি দাঁড়াতে না পারে, আমরা সম্মিলিতভাবে নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা করেছি। শৃঙ্খলাভাবে যদি যানবাহনগুলো বসে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যে আমরা আজ এখানে এসেছি।

তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশায় তারা ব্যাটারি না লাগিয়ে চালাইলেও তো চালাইতে পারে। তাদেরকে ব্যাটারি দিয়ে চালাইতে হবে কেন? ব্যাটারি ছাড়া তারা চলে আসুক। ব্যাটারি যখন বন্ধ হবে লোডশেডিং কমবে, ব্যাটারি যখন বন্ধ হবে তখন আমাদের দুর্ঘটনা কমবে। নিজের কর্মসংস্থান তৈরি করতে গিয়ে আরেকজনের ক্ষতি করে, রাস্তা দখল করবে, এটা তো হবে না। আমরা পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং তাদের ভালো কাজে আমরা সঙ্গ দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে নগরবাসীকে নিয়ে রাস্তায় সাবেক মেয়র আরিফ

আপডেট সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫